টিকটক মোহ অবক্ষয়
- মোঃ আছির আলী ( আসিফ )
টিকটক মোহে মেতে কত শত প্রাণ,
হারায় আপনজন, যায় যে সম্মান।
মায়ের মমতা যেন অকালে হারায়,
মাতৃহীন শিশু একা কাঁদে বারান্দায়।
পিতৃহীন হয়ে কত ছেলে-মেয়ে কাঁদে,
পড়েছে সবাই যেন এক মরণ ফাঁদে।
সন্তান হারিয়ে কাঁদে পিতা আর মাতা,
ছিঁড়ে যায় সুখময় জীবনের পাতা।
স্বামীহারা হয়ে কাঁদে কত চেনা নারী,
সুখের সংসারে আজ শুধু হাহাকারি।
স্ত্রী হারিয়ে কাঁদে কত শত স্বামী,
বুঝতে পারেনি কেউ জীবন যে দামি।
পড়াশোনা ছেড়ে আজ যুবসমাজ শেষ,
নষ্ট হচ্ছে আজ আমাদের এই দেশ।
বইখাতা ফেলে তারা মোবাইল হাতে,
জেগে রয় সারাক্ষণ দিন আর রাতে।
ভবিষ্যতের পথ আজ হয়ে যায় ম্লান,
তিমিরে হারাচ্ছে কত অমূল্য জ্ঞান।
জেগে ওঠো হে সমাজ, ভাঙো এই ভুল,
বাঁচাও জীবন তবে বাঁচবে এ কূল।
রচনাকাল- ০৩/০৬/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।