বিশালতা
- মোঃ আছির আলী ( আসিফ )
বিশালতা শুধু আকাশে নয়,
উদার মনে তার প্রকাশ হয়।
পাহাড় শেখায় অটল থাকা,
কঠিন পথেও সত্যে বাঁচা।
নদী শেখায় চলতে আগে,
ক্লান্তিহীন এক নতুন অনুরাগে।
বৃক্ষ যেমন ছায়া বিলায়,
সবুজ পাতায় ক্লান্তি জুড়ায়।
তেমনি মানুষ হতে হবে,
পরের সুখে যে হাসবে সবে।
ক্ষুদ্র স্বার্থের মায়া ছাড়ো,
জ্ঞানের আলোয় জীবন গড়ো।
পরনিন্দা আর হিংসা ভুলে,
দাঁড়াও সবার দুয়ার খুলে।
বড়ো হওয়ার সহজ পাঠ,
হৃদয় হোক এক বিশাল মাঠ।
সবার ভালো চাওয়ার মাঝে,
উদারতা পাক আপন সাজে।
সুন্দর হোক এই বসুধা,
ঘুচে যাক সব হিংসার ক্ষুধা।
রচনাকাল-০২/০৬/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।