যত্নের আঘাত
- মোঃ আছির আলী ( আসিফ )

নেশায় ডুবিয়ে রাখবো না বলে
আগলে রেখেছি হাত,
তবুও কপালে জুটলো শেষে
অশ্রুভেজা এই রাত।

এমন যত্ন করে দিলে আঘাত
বুকের গহীন কোণে,
সবচেয়ে দামি ক্ষতটা আজ
আমার এ মনে।

ভালোবাসা তবে অভিনয় ছিল?
নাকি শুধুই এক ভুল?
যার বদলে উজাড় হলো
সবুজ বনের ফুল।

নতুন বাঁধনে হারালে নিজেকে
ভাঙলে স্নেহের টান,
আমাদের সাজানো প্রাসাদে আজ
বিষাদের সুর-গান।

ভালো থেকো তোমরা দূর সীমানায়
নিজেদের মতন করে,
আমরা না হয় বেঁচে রবো
স্মৃতির চাদর ধরে।

রচনাকাল-০১/০৬/২০২৬


১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026