হৃদয়ে বিষাদ সিন্ধু
- মোঃ আছির আলী ( আসিফ )
সবার দুখে কাঁদি আমি,
পথ চলি যে মেপে।
সুখের বেলা হঠাৎ কেন,
বুক ওঠে যে কেঁপে?
আচারনিষ্ঠ জীবন আমার,
নিয়ম মেনে চলা।
তবু কেন চোখের কোণে,
অশ্রু নদী ঢলা?
চলতি পথে গুনি আলো,
ছায়ার হিসেব রাখি।
সুখের দিনেও কেন তবে,
কষ্টে ভেজে আঁখি?
হাসির মাঝেও লুকিয়ে থাকে,
কেমন একটা ভয়।
দুঃখ যেন চিরসাথী,
সহজে তো নয়!
নিয়ম ভাঙার খেলায় আমি,
হারিয়ে ফেলি দিশা।
আলোর মাঝেও ঘনিয়ে আসে,
আঁধার কালো নিশা।
রচনাকাল-৩১/০৫/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।