অসুখ ও মুখোশ
- মোঃ আছির আলী ( আসিফ )
ঈদের দিনেও এবার আমি
যাইনি নিজের বাড়ি,
অসুখ এসে সুখের সাথে
করল বুঝি আড়ি।
কদিন পরেই অপারেশন
শরীর বড়ো ক্লান্ত,
কেউ নিল না একটা খোঁজ
মন বসে না শান্ত।
ভেবেছিলাম আপন যারা
ডাকবে ডেকে কাছে,
বুঝলাম আজ স্বার্থ ছাড়া
কেউ তো নেইকো পাশে।
মিথ্যে মানুষ, মিথ্যে চেনা
জগৎ বড়ো ভারী,
কেউ করে না একটু মনে
সবাই দিল আড়ি।
মা আর বউ, ছেলে-মেয়ে
এই তো আমার ঘর,
এরাই আপন, বাকি সবাই
জগৎ জুড়ে পর।
রচনাকাল-২৯/০৫/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।