পাপী বান্দার আরজি
- মোঃ আছির আলী ( আসিফ )
সামনে আমার অপারেশন,
মনে ভয় সারাক্ষণ।
জানি না কী পরিণাম,
জপি শুধু আল্লাহ নাম।
আমার ছোট ছেলে-মেয়ে,
বুক ফেটে যায় তাদের ভয়ে।
আমি বিনে তারা একা,
পাবে কি আর আমার দেখা?
স্ত্রী আমার বড় প্রিয়,
মা-কে আমার দেখে নিও।
আপনজনেরা পাশে আছে,
দোয়া চাই সবার কাছে।
আমি এক অধম বান্দা,
চোখে অনুতাপের কান্না।
হে আল্লাহ, তুমি মহান,
আমায় করো ক্ষমা দান।
যদি আমায় ডাকো কাছে,
পাপ সব দিও মুছে।
সুস্থ করে দাও ওগো প্রভু,
না হারাই বিশ্বাস কভু।
সন্তান-পরিবার পাশে রাখো,
রেখো তাদের পরম সুখে।
মিনতি করি মনের টানে,
শান্তি দাও আমার প্রাণে।
রচনাকাল-২২/০৫/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।