ষড়যন্ত্রে সেরা বাংলাদেশ!
- মোঃ আছির আলী ( আসিফ )
যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয়
আসে মোবাইল ফোন,
এই বার্তায় মেতে ওঠে
সারা বিশ্বের মন।
জার্মানি সেই গতির দেশে
মোটরসাইকেল আনে,
নতুন দিনের চলার খবর
জগৎবাসী জানে।
যুক্তরাজ্যের মেধার জোরে
কম্পিউটার আসে,
বিজ্ঞানেরই অপূর্ব জয়
সারা বিশ্বে হাসে।
বাংলাদেশ এই বঙ্গভূমে
ষড়যন্ত্রের জাল,
কুটিল পথে কাটছে সময়
হারিয়ে মহাকাল।
আবিষ্কারের নেশায় মেতে
দেশগুলো সব জাগে,
আমরা শুধু পিছিয়ে রই
মিথ্যে অনুরাগে।
রচনাকাল-১৩/০৫/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।