মায়ের ছোঁয়া
- মোঃ আছির আলী ( আসিফ )
গ্রামের বাড়ি ফেলে মাগো
ছুটে এলে পাশে,
অসুখ আমার শুনে তখন
পরান কাঁদে ত্রাসে।
হাইড্রোসিল অপারেশনের আগে
টেস্টে এলো বাধা,
হার্টের ব্যথায় অস্ত্রোপচার
রইলো বাকি আধা।
মাথায়-পায়ে হাত বুলাও
দাও যে কত দোয়া,
এক মাসেই জুড়ালো প্রাণ
পেয়ে মায়ের ছোঁয়া।
ভোরবেলাতে দুইজনে ওই
বাগানেতে হাঁটা,
তোমার ছায়া জড়িয়ে মোর
সুখের প্রহর কাটা।
আজকে তুমি চলে গেলে
শূন্য হলো ঘর,
কলিজাটা ছিঁড়ে যায় মা
বুক যে জড়োসড়।
স্মৃতির পাতায় জড়িয়ে আছ
ভোরবিহঙ্গের সুরে,
কেমন করে থাকব আমি
তোমায় ছেড়ে দূরে?
বাড়িতে গিয়ে ভালো থেকো
মিনতি এই রবে,
মায়ের মতো এমন আপন
কে আর আমার হবে?
১২-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।