ব্যথার মুখে হাত
- মোঃ আছির আলী ( আসিফ )
বিষের কাঁটা ফুটল পায়ে,
কাঁপন ধরে চেনা গায়ে।
রক্ত ঝরে ক্ষতের মুখে,
তীব্র জ্বালা জাগে বুকে।
চলতে গিয়ে থমকে দাঁড়াই,
কেমন করে পা যে বাড়াই!
নীল হয়ে যায় পায়ের পাতা,
কষ্ট ভীষণ, তীব্র ব্যথা।
তবুও আমি হার মানবো না,
পথের ভয়ে আর কাঁদবো না।
সাহস বুকে শক্ত করি,
কাঁটার মুখে হাতটি ধরি।
এক টানেতে উপড়ে ফেলি,
মুক্ত আকাশে চোখ মেলি।
বিষ কেটে যায় ধীরে ধীরে,
আঁধার কাটে আলো ফিরে।
নতুন করে স্বপ্ন বুনি,
জয়ের গান মনে শুনি।
সামনে আমার পথ চলাই,
দুঃখকে আজ বিদায় জানাই।
১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।