-জিহাদ আমিন
- জিহাদ আমিন

আমি এক মুসাফির আমি যাযাবর
-জিহাদ আমিন

সব আশা যে ছেড়ে দেয়,সব ভালোবাসা যারা কেড়ে নেয়
আমি তো তাহাদেরি লোক,আমার মনে কেন এত শোক?
বিধাতার বিধানে লেখা হয়নি যে সুখ,দু'চোখের জলে ভিজিয়াছে বুক
নি:সঙ্গ নিরবতায় কেটেছে কত রাত,আমার আর কেউই আপন না হোক!

যে মরণ জ্বালা বয়ে বেড়াই এই বুকে,বলা হয়নি যে কথা কাউকে এই মুখে
যাহারা পেয়েছিল আমায় তাহাদেরও সুখে,সময় পেরিয়ে গেলে কে কাহারে মনে রাখে!
অনিশ্চিত অনিরাপদ পৃথিবীর সাথে জীবনের সাক্ষাত
অপেক্ষার প্রহর গুনছে-হবে বলে মৃত্যুর সাথে মোলাকাত,
এখানে সবকিছুই চলে যেন ইচ্ছার বিরুদ্ধে
সৌভাগ্যবান আর কয়জনই'বা সবাই পরাজিত এই যুদ্ধে।

যেই সুখ পাবো বলে-হয় বাড়ি ছাড়া পাড়ি দিয়েছে দেশ হতে দেশান্তর
কতোটা দুঃখ সহে বেঁছে আছে জানে শুধুই অন্তর,
যেন পৃথিবী নামক যুদ্ধের ময়দানে-এক এক জন পরাজিত সৈনিক
ব্যর্থতার মুকুট মাথায় নিয়ে তবুও লড়ে যায় দৈনিক।

অতীতে ফেরার সকল পথ আজ যেন বন্ধ
কি ভুলে কোন অপরাধে এমন শাস্তি?লাগে নিজের সাথেই যত দ্বন্দ্ব
হারিয়েছে হারাইয়াছে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সুখ যত আনন্দ।

প্রতিনিয়ত প্রতিদিন কতজনাকেই না খুঁজি,পাবো না কখনো তাদের এটাও যে বুঝি
চোখের সামনে ভেসে ওঠে চির চেনা মুখগুলো,এক সাথে একই পথে মাড়িয়েছি কত না পায়ের ধুলো,
মনের ভুলে রঙ্গিন ফুলে হাত দু'খানি বাড়াই,এমনি করে যদি কোনদিন আমিও হারাই
নিজের ভুলের ক্ষমা-কোন কিছু বলা ছাড়াই,আমার বিদায়ে ক্ষমা করে দিও সেদিনও আমায়।

আঁধার পেরিয়ে দেখিতে চায় না আর আলোর ভোর,এত এত কাছের-তবুও যে হইলো পর
চাই না আর কভুও বাঁধিতে এই ধরণীর তরে ঘর-আমি এক মুসাফির আমি যাযাবর।।


১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026