অপেক্ষার প্রহর
- জিহাদ আমিন

অপেক্ষার প্রহর
-জিহাদ আমিন

শুনো তোমাকেই বলছি-
তুমি কি ভাবতে এমনও হবে?
যেন কবে কার হবে তাহার দিক দিগন্তে
আসমান এসে মিলবে পাতালের সনে
কেউ এসে বলবে কানে কানে
যেই সুর এখনো বাজে প্রাণে।

আমি হবো উদাস উদাসী
সব হারিয়ে-পথ মাড়িয়ে দেখিতে সেই হাসি,
যেনো বন বনো হরিণী
ডাকিয়া কহিলো অজানা যত কাহিনী।

দক্ষিণা বাতাস বহে উড়বে তাহার কেশ
কাটবে না অনন্তকাল ধরে যাহার রেশ,
আহা-জানি কবে, কবে কার
হবে সবে তার প্রেম মোহ মোহিনী।

যে কথা বলা হয়নি-
যেই পথে কারোই চলা হয়নি,
যেনো নতুন কোন মোহের সন্ধানে
পথ চেয়ে অপেক্ষায় অস্থির যাহার আগমনে
কেউ জানে না জানবে না কোনদিনও
কি কথা হবে তাহারি সনে।

যেই যাত্রার শেষ নেই
যাহার নির্দিষ্ট কোন দেশ নেই,
অপেক্ষার প্রহর গুনবে ইহকাল পেরিয়ে পরকাল
সাক্ষী রইবে ইতিহাসের পাতায় কাল মহাকাল।


১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026