সাবধান! সাবধান
- জিহাদ আমিন

সাবধান! সাবধান
-জিহাদ আমিন

তুমি ছিলে মজলুম সহ্য করেছো কত জুলুম
তুমিও আজ হইলে নেতা-ভুলে গেছো সকল কথা!
খেটেছো জেল,খেয়েছো পুলিশের লাঠির পিটা
ঘুরেছো বন জঙ্গলে,শুয়েছো কত খোলা আসমানের তলে,
কনকনে শীতে কাঁপছো পাওনি তো কম্বল কাঁথা
আজ তুমি বড়ো নেতা-ভুলিয়াছো অতীতের কথা
মাথার উপর সারাক্ষণ চামছারা ধরে ছাতা!

কতদিন কেটেছে তোমার খেয়ে না খেয়ে
সংসার পরিবার চলেছে অতি দুঃখ কষ্টে ধার ঋণ করে
চাকরি ব্যবসা বাণিজ্য সবই নিয়েছিলো কেঁড়ে,
তোমার দুঃখে দুঃখী হয়েছিলো পাড়া প্রতিবেশী সবাই
এই বলে করেছিলো চিৎকার জালিমের জুলুম থেকে মুক্তি চাই মুক্তি চাই।

আজ তুমি নেতা হলে-তোমার মাথার উপর চামছারা ছাতা ধরে
খাও তুমি গরিব দুঃখী দশের দেশের জনগণের হক মেরে!
গড়েছো অবৈধ ব্যবসা-বাণিজ্য আরও কত কারবার
কণ্ঠের কি গর্জন ছড়িয়েছে অহংকার!
চারপাশে চোর বাটপাররা সব তোমারি পাহারাদার
ভাব-সাবে যেনো তুমি এলাকার বড় মাতব্বর!

সাবধান! সাবধান! এখনই থেমে যাও
অতীতে যারা ছিল ক্ষমতায়-ওদের খবর জেনে নাও,
কারো আজ ঘর নাই-গলাবাজির জোর নাই
কারো কারো ঘর সংসার সবই পুড়ে হয়েছে ছাঁই,
গর্জে ওঠেছিলো মজলুম,প্রতিবাদী সাধারণ জনগণ
কেঁড়ে নিয়েছিলো জুলুমবাজদের সকল ক্ষমতার আসন
এই দেশের মাটিতেও অত্যাচারিদের হয় নাই ঠাঁই।।


১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026