বউয়ের কথায় ভুলে গেলি?
- মোঃ আছির আলী ( আসিফ )

নিজের ভাই ভেবেছিলাম যাদের,
আগলে রেখেছিলাম তাদের।
বুকের মধ্যে দিয়েছি ঠাঁই,
ভেবেছি ওরা আমার ভাই।

দিয়েছি কত সময় আর টাকা,
আজ কেন বুকটা এত ফাঁকা?
হাতে পেলো যখন নতুন বউ,
পাশে আমার রইলো না কেউ।

বউয়ের কথায় ভুলে গেলি তোরা?
হৃদয় পুড়ছে আজ আমি দিশেহারা।
তারা আজ আমায় ভুলে গেছে,
নতুন এক সংসার বেছে নিয়েছে।

মুখে বলে আমি নাকি পর,
বুঝলাম না এই স্বার্থের ঘর।
বলছে আমি করিনি কিছুই,
সব ভুলে গেলি মানুষ তুই?

ভেঙে গেল আমার সব ভুল,
ছিঁড়ে গেল ভালোবাসার মূল।
সময়ের হাতেই দিলাম ছেড়ে,
পারবে না তো স্মৃতি নিতে কেড়ে।


১৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026