ব্যর্থতা
- জিহাদ আমিন
ব্যর্থতা
-জিহাদ আমিন
আঁধারে ছেয়ে গেছে জীবনের চারপাশ
আড়ালে রেখে যাতনা মানুষের ভিড়ে বসবাস,
যেথায় হারিয়েছে প্রাণের সকল নিঃশ্বাস
বুক ছেপে ধরে আর্তনাদ লুকিয়ে ফেলে দ্বীর্ঘশ্বাস।
এখানে জনম জনমের সত্য-মৃত্যু অবধারিত
একেকটি প্রাণ হতে পারে কঠিনভাবে পরীক্ষিত
ভাগ্যে যাহা আছে সবই-স্রষ্টার দ্বারা লিখিত,
জীবনে কতকিছু হারাইয়াছে সব-জানে শুধুই রব
দেখারও ইচ্ছে নেই তাই,জগতে নন্দিত নাকি-নিন্দিত।
কত সম্পর্ক থেকে নিজেকে আড়াল করে রেখেছে
শুধু সফল হতে পারেনি বলে-
কত জন দূর থেকে দেখেই যে যায় চলে!
বুঝতে পেরেছে এখন আর মানায় না ওদের দলে
যেমনি মিশ্রিত হয় না তেলের সাথে জলের।
যতদূর চোখ যায় ঘনকালো অন্ধকার ভবিষৎ
হোক সব শেষ,যাহা ছিল বিশেষ-তবু সে রইবে সৎ,
এই ধরণীর আকাশ বাতাস সব তার জন্য বিষাক্ত
ব্যর্থতাকে আড়াল করে জীবন চলে তবুও অবিরত।।
১৫-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।