মনের ব্যথার হদিস
- মোঃ আছির আলী ( আসিফ )
বুকের ভেতর কষ্ট ভারী,
কেউ তো নিল না খোঁজ।
হাসি মুখে চলি আমি,
কাঁদি আমি রোজ।
মনের কথা মনেই থাকে,
বোঝে না তো কেউ।
চোখের কোণে জমছে এসে,
অশ্রু নদীর ঢেউ।
সবাই শুধু ওপর দেখে,
ভেতর পানে চায় না।
আমার মনের ব্যথার হদিস,
কেউ তো খুঁজে পায় না।
ব্যথার সাগরে ভাসছি একা,
নেই যে কোনো কূল।
যাকে আমি আপন ভাবি,
সেটাই বড় ভুল।
দিনের শেষে একলা আমি,
একলা ঘরে রই।
আমার মনের দুঃখের কথা,
বলব গিয়ে কই?
১৭-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।