মায়ের আহাজারি
- মোঃ নাসির উদ্দীন
বুকের রক্ত দুধ করে মা খাওয়ালেন যারে,
ছেলে আজ ফিরিয়ে দেয় জনম দুখি মা’রে।
ছোটবেলা কাটল যার মায়ের আঁচল ঘেষে,
ছেলের বউ শ্বাশুড়িকে পর ভাবে শেষে।
জমি-জমা, টাকা-কড়ি লিখে নিল ছলে,
বৃদ্ধা মা আজ ভাসছে চোখের নোনা জলে।
অন্ন জোটে না তার, অবহেলা হররোজ,
কেউ তো নেয় না এসে বুড়ি মায়ের খোঁজ।
ছেলের বউ কয়, "এ বুড়িকে রাখলে এই ঘরে",
ছেলে আর আমি মরিবো গলায় ফাঁস দিয়ে।
যে হাত ধরে চলতে শেখা, সেই হাত আজ একা,
কপাল পোড়া মায়ের ভাগ্যে জুটল শুধু ছ্যাঁকা।
ধন্য রে তুই অবুজ ছেলে, ধন্য তোদের হিয়া,
মায়ের বুকে আঘাত দিয়ে করিস কেমন বিয়া?
বিধাতার ঐ আরশ কাঁপবে মায়ের দীর্ঘশ্বাসে,
সুখ পাবি না এই দুনিয়ায় মায়ের কান্না যদি আসে।
২০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।