চোরের খনি
- মোঃ নাসির উদ্দীন
লুটিছে যে যেথা পারে, নাই কোনো লাজ,
রাজার পোশাকে ঘোরে দস্যু দল আজ।
সোনার এ দেশটারে শুষে খায় ছলে,
জনতার দীর্ঘশ্বাস ভাসে আঁখি জলে।
ভাণ্ডার শূন্য করে' নিয়ে যায় দূরে,
হাহাকার ধ্বনি ওঠে গ্রাম আর শহরে।
অভাবের জ্বালা সয়ে মরে সাধারণ,
লুটেরা হাসিয়া গড়ে সম্পদের বন।
সততা নির্বাসিত, চোরেরই রাজত্ব,
মিথ্যার কাছে হার মানে আজ সত্য।
সিংহাসন ঘিরে সব তস্কর ফেরে,
গরিবের মুখের সে অন্ন নেয় কেড়ে।
অন্ধকার গহ্বরে এ দেশটা হারায়,
অন্যায়ের বিষবাষ্প লাগে গায়ে-পায়।
কবে হবে অবসান এই হরিলুট?
মুক্ত কি হবে দেশ—ছিঁড়ে সব কূট?
২০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।