বেইমান
- মোঃ আছির আলী ( আসিফ )
আপন মানুষ পর হলো আজ
দিয়ে গেল ফাঁকি,
বুকের ভেতর কষ্ট চেপে
একলা বসে থাকি।
দুধ ও কলা খাইয়ে তারে
পুষেছিলাম ঘরে,
সময় বুঝে সেই সাপটি আজ
ছোবল দিল মোরে।
মুখের ওপর মিষ্টি হাসি
মনে বিষের নদী,
কেমন করে চিনব তারে
আগে জানতাম যদি!
স্বার্থ ছাড়া এই দুনিয়ায়
কেউ তো কারো নয়,
বিশ্বাসেরই চরম মূল্য
দিতে আজকে হয়!
ভুল মানুষের হাত ধরেছি
হারিয়ে নিজের কাল,
আপন সেজে বেইমানেরা
বিছায় দুঃখের জাল।
২৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।