আষাঢ়
- মোঃ আছির আলী ( আসিফ )
মেঘের দেশে শুরু হলো
বৃষ্টি নামে অঝোর,
আকাশ কালো ছায়া দিয়ে
ঘনায় গভীর ঘোর।
ভিজছে মাঠে সবুজ ঘাস
নদীর জলে ঢেউ,
ডাকছে পাখি আপন মনে
বাইরে নেই তো কেউ।
বইছে হাওয়া হিমেল ছোঁয়া
পাতায় টুপটাপ,
ব্যাঙের ডাকে চারিধারে
জলের প্রলাপ।
সোঁদা মাটির গন্ধ ভাসে
মেঘের আনাগোনা,
কদম ফুল ফুটল গাছে
বাদল সুরের বোনা।
মন চায় যে হারিয়ে যেতে
বৃষ্টির এই জলে,
ভিজছে কায়া, ভিজছে মন
আষাঢ় নামে ছলে।
২৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।