তুমি একা বড়ই একা
- জিহাদ আমিন
তুমি একা বড়ই একা
-জিহাদ আমিন
এই জীবন এক আদি দিগন্তের খোঁজে
ভুলের ভেতর ফুল ফুটিয়ে যেনো সে তাহারে বোঝে,
এই পথ যেনো তাহার আরো কঠিনতর দীর্ঘায়িত
রচিত হবে কখন কবে এক মহা ইতিহাসের পত্র?
স্বাগত জানানোর অপেক্ষায় রহিবে শুধুই মৃত্যু
প্রাণের ভিতর লুকায়িত-না বলা এক কঠিন সত্য!
একই পথ মাড়িয়ে তুমি যে পেয়েছো একটি জীবন
অভাব অনটনে কলুষিত স্বাদের যৌবন!
ঘুষ বাণিজ্যের কষাঘাতে হারাইয়াছে সকল ধৈর্য
লোন,সুদ প্রয়োজনে হোক আরো কতো কর্জ!
একটি কর্ম চাই সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য
মানুষের মনুষ্যত্ব কতোটা নিচ-এতেটাই জঘণ্য!
মানচিত্রের মুকুট সম্মানের তাজ মাথায় পরিহিত
ভাব ভঙ্গিতে যেনো বর্ণিল রঙ্গে রঞ্জিত!
কে শুরু করিল প্রথম এমন জঘণ্য কর্ম?
যারা মানে না কোন বাধা-পালন করে না নিজের ধর্ম!
ক্ষণিকের এক জনমে চাই আরো অসৎ আয়ের অর্থ
শপথ ভঙ্গের কারনে একটি বারও হয়নি সে মর্মাহত!
কাঙ্কিত সেই সময় বিচার দিবসের অপেক্ষায়
কত অভিযোগ পড়েছে জমা তাহার প্রতীক্ষায়,
কি করে দিবে সেদিন সকল অপকর্মের জবাব?
অর্থ বিত্ত সবই রইবে পড়ে-শুধু একটু সৎ কর্মের অভাব,
কে বলেছিলো তোমায় এমন জীবন করিতে গঠন?
তুমি একা বড়ই একা,কেউ নেই কিছুই নেই হবে যে আপন!!
২৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।