দুঃখের বসতি
- মোঃ আছির আলী ( আসিফ )
জীবন ভরা দুঃখ পেলাম
সুখের দেখা নাই,
বুকের ভেতর কষ্টে চেপে
দিন কেটে যায় তাই।
আঁধার রাতে একলা কাঁদি
ঝরে চোখের জল,
কপাল ভরা মন্দ ভাগ্য
নেইকো বাঁচার বল।
যাদের আমি আপন ভাবি
তারাই দিলো ফাঁকি,
অসীম ভবের এই বাজারে
একলা পড়ে থাকি।
বুকের ভেতর চিতার আগুন
নিঝুম রাতে জ্বলে,
আমার কথা শুনবে কে আর
এই ধরণীর কোলে?
সুখের পাখি উড়ে গেছে
কষ্ট হলো অতি,
আমার বুকে এখন কেবল
দুঃখেরই বসতি।
২৮-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।