নিষ্পাপ মুখ
- জিহাদ আমিন

নিষ্পাপ মুখ
-জিহাদ আমিন

নিঃসঙ্গ এক প্রেমিকের কাছে বলি-
অবুঝ এক হৃদয়ের ভালোবাসা
সেতো বুঝেনি তখনও দেখাবে বলে ভবিষ্যতের আশা,
এক পরম সুন্দর নিষ্পাপ মুখ
হারিয়ে গিয়াছে বহুকাল পূর্বে জীবন থেকে
কিছু স্মৃতি,কিছু প্রেম হৃদয়ে রেখেছে গেঁথে
বেদনা রেখে একপাশে-প্রাণেতে বাজে অজানা সুখ।

আজ বহুকাল পর এসেও তুমি
এই মনের দুয়ারে দিয়াছো মৃদু উঁকি,
কি করে বলি-একা আনমনে ভাবি
ওগো তোমায়-তোমারে ভাবতেই হৃদয়ে জাগে
অন্য রকম এক অনুভূতি।

শোনো এখন আর নেই-সেই আগের মতো সুখ
একাকী নীরবে অঝোরে কান্নায় ভাসে বুক,
তুমি আমি ছিলাম কতো যে আপন-কতোটা কাছাকাছি
এক সাথে একই পথে দু'জনে হেঁটেছি পাশাপাশি।

হয়নি কখনো সম্পর্কের বিচ্ছেদ
ছিলো না কোন অভিযোগ অভিমান,
অথচ একই আসমানের নিচে দু'জনার বসবাস
তবু যেনো দূরত্ব ইহকাল পরকালের সমান!
যেই প্রেমের সম্মান এখনো বয়ে বেড়াই হৃদয়ে
হয়নি জীবনের মিলন-হয়তো এটাই ছিল বিধাতার লিখন
মৃত্যুতে ও হয়ে রইবে তাহা অমর।।


২৮-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026