কলেজে আমার প্রথম দিন
- মোঃ আছির আলী ( আসিফ )

কলেজে যেদিন প্রথম গেনু নিচু করিয়া শির,
দেখিনু সেদিন আমার মতো অনেক ছেলে-মেয়ের ভিড়।

ফরম তুলিতে আসিয়াছে তারা ভর্তি হবে বলে,
শিক্ষক মহোদয় বসিয়া ছিলেন কৃষ্ণচূড়ার তলে।

ফরমে আমি কী লিখিব তা নাই আমার জানা,
এই বিষয় নিয়ে মনে আমার কতই উত্তেজনা।

অবশেষে এক শিক্ষক মহোদয় আসিলেন মোর কাছে,
বলিলেন, "তোমার কী হয়েছে বলো না স্বসাহসে?

আমি বলিলাম, ফরমে কী লিখিব তা নাই আমার জানা,
তিনি বলিলেন, এই বিষয় নিয়ে তোমার মনে এতই উত্তেজনা?

আমি বলিলাম, "হ্যাঁ—"তিনি বলিলেন হেসে,
আমরা শিক্ষকেরা তো আছি তোমার পাশে।

ভয় ভেঙে গেল—কলেজে আমার পড়া করলাম শুরু,
সেদিন থেকে সকল শিক্ষক হইলেন আমার গুরু।

শিক্ষক মহোদয় বলিলেন, জীবনে তোমার উন্নতি হবে,
নিয়মিত যদি এই কলেজেতে আসো তবে।



রচনাকাল_২৮_০৮_২০২২


২৯-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026