মনের দূরত্ব
- মোঃ নাসির উদ্দীন

মন বলে তুমি রয়েছ যে কাছে, আঁখি বলে কত দূর,
স্মৃতির পাখিরা আজও ডানা মেলে তোমার চেনা সুর।
তুমি আছ মিশে নিভৃত এ মনে, অনুভবে সারাক্ষণ,
অথচ দু-চোখে শুধুই শূন্যতা, কাঁদে এ অবুঝ মন।

বাতাসে ভাসিয়া আসে যেন আজও তোমার ও চেনা হাস,
বুকের গভীরে জমে আছে দেখ অব্যাক্ত বিশ্বাস।
চোখ মেলিলেই হাহাকার শুধু, মাইলের পর মাইল,
ভাগ্যের টানে আমাদের মাঝে জমেছে মস্ত প্রাচীর।

হৃদয় ফিসফিসিয়ে বলে যায়, তুমি তো দূর নও,
আমারি পরশ হয়ে তুমি মোর প্রতি নিঃশ্বাসে রও।
কিন্তু এ আঁখি অবাধ্য বড়, মানে না কোনোও সান্ত্বনা,
ঝাপসা দৃষ্টিতে খুঁজে ফেরে শুধু, মিছে এই প্রতীক্ষণা।

কখনও ভাবি ওপার আকাশে তুমিও কি আছ চেয়ে?
আমারি মতন কাটছে কি দিন স্মৃতির তরণী বেয়ে?
মনের আকাশে তুমি ধ্রুবতারা, আলো দাও অনুভবে,
আঁখির তৃষ্ণা মিটিবে বল না, আমাদের দেখা কবে?

কাছে আর দূরের এই দোলাচলে কেটে যায় বেলা মোর,
হৃদয়ে রয়েছ গোপনে তুমি, চোখেতে কেবলই ঘোর।
দূরত্ব সে তো দেহের মিলন, মনের তো কোনো শেষ নাই,
আঁখিকে ফাঁকি দিয়ে তাই আমি তোমাকেই খুঁজে যাই।


২৯-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026