মাগো তোমায় মনে পড়ে
- জিহাদ আমিন
মাগো তোমায় মনে পড়ে
-জিহাদ আমিন
মা তুমি আমায় রেখে গেলে
ধরণীর এই কঠিন ঝঞ্ঝাটে,
তুমি ছাড়া মা-মন বসে না কোনোখানে
পিছু ডাকে বার বার তোমার আঁচলের ঘ্রাণে।
কোথায় তুমি হারিয়ে গেলে মা?
তুমি বিনে সবই শূন্য-বুক করো খা-খা,
স্রষ্টার পরে পরম আদরের ছিলো তোমায় মায়া
নেই আর এখন মাথার উপর সেই ছায়া।
একটু দেরী হলেই মায়ের মনে জাগতো ভয়
এখন বুঝি হলো বাড়ি আসার সময়?
পেতে কতো যে সুখ,একবার দেখিলে আমার মুখ
আমি ফিরলে বাড়ি,সুখে ভরতো মায়ের বুক।
যেই জীবন ছিলো আমার,সুখে সুখময়
মাটিতে রাখতে না আমায়,যদি হয়ে যায় ক্ষয়,
মনে জাগতো সব সময় একই ভয়
না জানি আদরের সন্তানের কিছু হয়ে যায়।
যেই জীবন ডুবে ছিলো আমার সুখের সাগরে
আমারই জন্য যেনো-দিতে তুমি আসমান জমিন এক করে,
যাহা ছিলো সবই তো আগের মতোই রয়েছে পড়ে
শুধু তুমি নেই মা,বারে বার মাগো তোমায় মনে পড়ে।
০৩-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।