শেষ মিনতি
- মোঃ আছির আলী ( আসিফ )
আমি মরে গেলে ভুলগুলো মোর,
ক্ষমার দৃষ্টিতে দেখবে কি চোখে?
নাকি মনে রেখে পুরনো সে ক্ষোভ,
আমায় ভেবেই কাঁদবে শোকে?
জানতে যে বড় ইচ্ছে করে,
বিদায় যখন নেব এ ভুবনে।
সব অপরাধ কি মুছে যাবে তবে?
স্মৃতি কি রবে না কারো মনে?
ক্ষমা করে দিও আমার সব ভুল,
মুছে দিও সব কষ্টের মাশুল।
যদি চলে যাই দূর সীমানায়,
রেখো না-কো রাগ মনের কোণায়।
মানুষ তো চলে যায় একদিন,
রেখে যায় শুধু ভুলের ঋণ।
ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা আমায়,
মিনতি এটুকুই বিদায় বেলায়।
জানতে যে ইচ্ছে করে খুব,
বিদায়ের পরে যখন দেব ডুব—
ক্ষমা কি পাবো তোমাদের দ্বারে?
নাকি অভিমানে সবাই রবে চুপ?
০৩-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।