কুশীলব
- ফয়েজ উল্লাহ রবি
আড়াল থেকে নাড়ছে যে কে নাটের খাড়ি রোজ,
পুতুল নাচে হেলে-দোলে খোশ্ মেজাজে অবুঝ।
ভালো থাকার অভিনয়ে আমজনতা বেশ,
চুপ থাকাটাই উত্তম যখন ভালো পরিবেশ।
নিজ কে নিয়েই ব্যস্ত মানুষ কে কার খবর রাখে?
রসাতলে যাক না এই দেশ আমার কি বা আসে।
আড়ালেই ঐ কুশীলব যার ভালোই তাদের জীবন!
কুত্তা মারা শেষ জীবনে অনুতপ্তের মরণ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২২ আষাঢ় ১৪৩৩, ০৫ জুলাই ২০২৬
০৬-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।