পাথর মানুষ
- মোঃ নাসির উদ্দীন
ঝড়-তুফানেও শক্ত চিবুক, লড়তে জানে বীর,
পাহাড় সমান বোঝা টেনেই কাটছে অতি ধীর।
দ্বিগুণ ওজন পিঠ পেতে সে বইতে পারে হেসে,
ক্লান্তি ভুলে স্বপ্ন বোনে আপন ভালোবাসে।
লৌহ ডানায় ভরসা রেখে কাটায় দিবানিশি,
ঝরে না চোখের জলও ঠোঁটে ফোটায় হাসি।
অকারণে লোক হাসানো অপবাদের তীর,
বুকের ভেতর বিঁধলে পরে হয় না থাকা স্থির।
মানসিক ঐ চাপ যে ভীষণ ভাঙতে পারে মন,
মিথ্যা দোষের কালচে মেঘে পুড়ছে সারাক্ষণ।
বাইরে কঠিন পাথর মানুষ, ভেতরে লাল ক্ষত,
বদনামে তপ্ত দাহে হারায় চিরকাল।
কষ্ট চেপে পুরুষ মানুষ একলা হেঁটে যায়,
বোঝার ভারে না নুজেও অপবাদে হারায়।
০৯-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।