ইশকে হাকিকীর আলো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নাত-এ-রাসূল
♥♥♦♦♦♦♦♦♦
#মোঃ_আব্দুল্লাহ_আল_মামুন
ইশকে হাকিকীর আলো
♣♣♣♣♣♦♦♦♦♦♣♣♣♣♣♣♣
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
আল্লাহর নবীর প্রতি জানাই সালাম।
আল্লাহর নবীর জীবনী মেনে চলায় আছে শান্তি,
তাঁরই পবিত্র প্রেমে নাই কোনো ভ্রান্তি;
আছে শুধু শান্তি আর সুখের ছোঁয়া।
দোজাহানের শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর সেই রাসুল,
যাঁর নূরানী সিরাতের ছোঁয়ায় বিকশিত হেদায়েতের ফুল।
মুমিনের নেক দিলে সদা জাগে তাঁরই পাক ইশক,
সুন্নাহর পুণ্য রাহে দূর হয় অন্ধকার ও শিরক।
আকলের’ সীমানা টুটে যেখানে জাগে ‘ইশকে হাকিকী’,
সেথা মদীনারই নূরে জ্বলে ওঠে মুমিনের ‘দিল-ই-ইয়াকীন’।
তিনিই মোদের ‘রাহবার’, নিখিল রূহের ‘সারেবান’,
যাঁর মহব্বতে জিন্দা হয় এই নিথর ‘কারওয়ান’।
খুদি’র রহস্য খোলে যাঁর নূরের ‘তাজাল্লিয়াতে’,
বেহুঁশ উম্মত হোশ পায় যাঁর ‘সুবহে-সাদেক’ রাতে।
‘খাতামুন্নাবিয়্যীন’ তিনি, ‘রহমতুল্লিল আলামীন’,
যাঁর ‘সওগাত’ বুকে নিয়ে ধন্য এ ‘দ্বীন-ই-মবীন’।
ধন্য হলো তাঁর উম্মত হয়ে এই নিখিল জাহান,
সালাম আল্লাহর নবী, সালাম আল্লাহর রাসূল,
তাঁরি প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমার।
১৫-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।