তোমাকে দেখেছিলাম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সেই অন্তিম প্রহরে উদিত হয়েছিল তোমার অবয়ব, হে মোর ধ্রুবতারা,
আজও কালস্রোতে স্পন্দিত হয় তোমার ওষ্ঠের অমল হাসির ধারা।
পদচিহ্ন তোমার অঙ্কিত রয়ে গেছে এই অবারিত শস্যক্ষেত্রের বুকে,
শুকনো পাতার মড়মড় ধ্বনিতেও আমি শুনি তোমারি গীতসুধা পরম সুখে।



যুগাবসান ঘটে গেছে, বালিকা আজ রূপান্তরিত এক পূর্ণা কুমারীতে,
প্রকৃতি সেজেছে নব্য যৌবনে, কোকিল মগ্ন তার আদিম সংগীতে।
বাস্তবতার কঠোর কষাঘাত আজও স্পর্শ করেনি এই অলীক স্বপ্নডানা,
যৌবনের উত্তাল নদীতে সাঁতার কাটে যে কামুক রাজহাঁস,তার গতি অজানা।


দিন বদলাল, জলবায়ু হলো রুক্ষ, মহাকালের নিয়মে পাল্টে গেল ঋতু,
তবু তোমার ওষ্ঠপুটে ঝরে পড়ে প্রেমের অবিনশ্বর ধারা, জগৎ যেখানে ভীতু।
কবিদের শুষ্ক উদ্যানে আজ ফাগুনের উন্মাদ দমকা হাওয়ার আগমন,
আমি তো কাব্য রচয়িতা নই, আমি এক চিরন্তন প্রেমিক, সঁপেছি এ জীবন।




আমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরিনি কোনো স্বর্ণমুদ্রা বা বিজয়ের উল্লাসে,
এসেছি যুগান্তরের পর, কেবল তোমার ওষ্ঠের সুধা আহরণের তীব্র আশ্বাসে।
জগতে চলুক ধনতান্ত্রিক অন্ধ যুদ্ধ, চলুক পুঁজিবাদের নিষ্ঠুর আস্ফালন,
আমি তো সেই বৈষয়িক সমরে পরাজিত এক নিঃস্ব সৈনিক, প্রেমই আমার ধন।



ভাবনার উর্বর জমিনে আমি বুনেছি কবিতার বীজ, কল্পনায় তোমারি সন্ধান,
জোড়া শালিক আর কাঠবিড়ালির আদিম প্রেমে খুঁজেছি তোমার অবসান।
পৌষের কুয়াশায়, নবান্নের উৎসবে, মেঠো পথে দেখেছি তোমায় সবুজ শাড়িতে,
আমাদের ভাঙা আঙিনায় উন্মুক্ত কেশের সেই রূপ, পারি কি ভাষায় গাঁথিতে?


বিগত শেষ রাত্রিতে যখন গগন লিপ্ত ছিল এক মহাজাগতিক ক্রন্দনে,
লোকে বলেছিল ওটা সাধারণ বৃষ্টি, আমি জানি ওটা ছিল বিচ্ছেদ আমাদের বন্ধনে।
তোমার ওষ্ঠ ছিল সিক্ত, আমি দাঁড়িয়ে দূর এক নিভৃত আঁধারে,
বকুল ফুল চুলে জড়ানো, রাঙা মেহেদি হাতে—দেখেছিলাম শেষ বোশাখের প্রহরে।



মহাকালের সেই শেষ সন্ধ্যা আজ ইতিহাস হয়ে স্তব্ধ রয়ে গেছে মহাকাশে,
মানুষ তা বোঝে না, বোঝে কেবল প্রেমিক কবি আর ঈশ্বর এই ফ্যাকাশে।
জানে হুতুম পেঁচা, জানে ওই শ্বেত বক—যে সন্ধ্যায় আর ফেরেনি আপন নীড়ে,
তোমার শোকে জোনাকিরা আলো নেভালো, কাঠবিড়ালির ছানা কাঁদে স্মৃতির ভিড়ে।
লাল শাড়ির সেই অনিন্দ্য রূপ আজো অম্লান আমার এই ভগ্ন হৃদয়ের কুটিরে!


১৫-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026