দ্বীন নিয়ে এ কেমন ছিনিমিনি?
- মোঃ আছির আলী ( আসিফ )
সিনেমার ওই মঞ্চে এসে
হুজুর বসেন হেসে হেসে,
হাত তুলেছেন খোদার দ্বারে
কাঁদছে মানুষ বারে বারে।
দোয়ার মাঝে হঠাৎ এ কী?
চমকে ওঠে জনতা দেখি!
বলেন তিনি মোনাজাতে
চলচ্চিত্র এগিয়ে যেতে।
দশটা করে সিনেমা হল,
উপজেলায় গড়তে চল,
ব্যবসা যেন বাড়তে থাকে,
মন্দা সরে সুখের ডাকে।
গুনাহরই প্রচার যেটা,
ইসলামে কি জায়েজ সেটা?
হাস্যরসে দ্বীনের বাণী,
করল এসে ছিনিমিনি।
নেটিজেনরা হাসছে বসে
ভিডিওটি ভাইরাল শেষে,
দ্বীনের আলো এমন নয়
স্বার্থ যেন প্রাধান্য পায়।
১৭-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।