ফিতনার সতর্কবার্তা!
- মোঃ আছির আলী ( আসিফ )
বিশ্ব চেনে আজ সেই খ্যাতনামা ফুটবলার,
অসংখ্য ভক্তের হৃদয়জুড়ে ভালোবাসা তার।
খেলা দেখে অসংখ্য প্রাণ আজ মাতোয়ারা,
ঈমান ও আমল ভুলে অনেকেই দিশাহারা।
একজনের জাদুতে যদি হারায় বিবেক-অন্তর,
ভেবে দেখ দাজ্জালের ফিতনা কতটা ভয়ংকর।
সে যখন আসবে নিয়ে ফিতনারই জাল,
কেমন করে বাঁচবে মানুষ সেই কঠিন কাল?
মৃতকে জীবিত দেখিয়ে, দেখাবে মিথ্যা শান,
অগণিত মানুষ তখন হারাবে ঈমান।
ভুলাবে সে দুনিয়াকে জাদুর মায়ায়,
মানুষ আশ্রয় নেবে দাজ্জালের ছায়ায়।
তার খেলাতেই যদি মজে যায় মন,
দাজ্জালের ফিতনায় কী হবে তখন?
জাগ্রত করো আজ হৃদয়ের বোধ,
ফিতনার ছোবল করো প্রতিরোধ।
মোহের এই দুনিয়ায় থেকো নাকো অন্ধ,
পাপের দুয়ার চিরতরে করো বন্ধ।
আল্লাহর দরবারে হাত তোলো আজ,
ঈমান রক্ষাই হোক আমাদের কাজ।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।