মায়ার বাঁধন
- মোঃ আছির আলী ( আসিফ )
ঐতিহ্যের ঐ প্রাচীন দ্বারে,
মায়ার বাঁধন বুকের পরে।
একসাথে সব আপনজন,
জুড়িয়ে রয় যে সারাক্ষণ।
ছোট্ট সোনার মিষ্টি হাসি
মায়ার বাঁধন জড়িয়ে রয়,
স্নেহের ছায়ায় আগলে রেখে
ঘরটি সুখের স্বর্গ হয়।
নীল পোশাকে যে মানুষটি
বুকের মাঝে আগলে রাখে,
সুখে-দুঃখে একই সুতোয়
সবাই মিলে জড়িয়ে থাকে।
হাসিমুখে সব পথ চলা আজ
এই মায়া রবে জীবনভর,
ভালোবাসার এই চাদরে
কেউ কখনো হবে না পর।
২৪-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।