আলাদা আলাদা
- প্রসূন গোস্বামী

আমরা যে এই এক বিছানায় পিঠ ঠেকিয়ে শুই,
একলা রাতেও ঘুমের ঘোরে একে অন্যকে ছুঁই।
একই সাথে চা খাওয়া আর একই সাথে বাঁচা,
একই সাথে স্বপ্ন দেখা, একই লোহার খাঁচা।

বাজার থেকে সস্তা দরে একই সরষে কিনে,
চলছি দুজনে পরম সুখে দিন গুনে গুনে।
একই বাসে বাদুড়ঝোলা, একই ট্র্যাফিকের জ্যাম,
তুমি আমায় শুধাও ভালো, আমি বলি "থ্যাংক ইউ ম্যাম"।

একই ছাতার তলায় ভিজে চড়ছি একই নায়ে,
একই রকম ধুলোবালি লাগছে দুজনের পায়ে।
একই সাথে বাঁচছি মোরা, একই সাথে চলা,
একই ভাষায় ঝগড়াঝাঁটি, একই কথা বলা।

সবই তো ভাই এক রকমই—মিলমিশেই তো আছি,
একই সাথে মরার মতন দিব্যি তো ভাই বাঁচি।
আসল ধাঁধা লাগবে কিন্তু শেষের ওই দিনটায়,
এক সাথে তো বাঁচা গেল মস্ত বড়ো চিন্তায়—

মরার সময় ট্রেনের টিকিট কাটতে হবে একা,
যার যার তার নিজের মরণ, নেইকো পুনশ্চ লেখা।
সবাই মিলে বাঁচা তো যায়, ভিড়ের মধ্যে থাকা,
মরতে গেলেই বুঝতে পারি—রাস্তাটা বড্ড ফাঁকা।


২৬-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026