তোমাদের নীরবতা
- জিহাদ আমিন

তোমাদের নীরবতা
-জিহাদ আমিন

অনেক তো হলো
এমনি করে কত যে সময় পার হয়ে গেলো!
এখনও কি ভাঙেনি তোমাদের নীরবতা
অনুভব হয়নি হৃদয়ে কখনো নিজেদের ব্যর্থতার ব্যথা?
কী করে দিবে নিজের সকল কর্মের হিসাব
যখন জানতে চাইবে বিবেক তাহার জবাব?

এপাড়ায় ওপাড়ায় কতজনা করে কানাকানি
কতজন রটিয়েছে তোমাদের ব্যর্থতার কাহিনি,
একটি বারও কি মন জানতে চায়নি
অন্যরা সবাই পারলে আমরা কেনো তাহা পারিনি?

কখনোই সঠিকভাবে নেওনি'তো ঘর-সংসারের খোঁজ
তোমাদের ফিরে আসার অপেক্ষায়-পথ চেয়ে মা যে থাকতো রোজ,
বুঝ হওয়ার পর পরই চলতে শিখেছো একা
বলো কেমন করে হলে তোমরা এতটা বোকা?

অথচ তোমাদের মাথায় ওঠার কথা ছিল বিজয়ের মুকুট
যদি আরেকটু অপেক্ষা করিতে-বিলিয়ে দিতে কিছুটা সুখ,
তারপরও তো এই ঘর-সংসার সুখী, সুন্দর একটি পরিবেশ পেতো
তাতে কি বড় বেশিই তোমাদের ক্ষতি হয়ে যেতো?

বলি-অতীত ভুলে সামনে এগিয়ে চলো
তোমরাও পারো, সবাইকে তাহা দেখিয়ে দাও,
ফিরিয়ে আনো নিজেদের হারিয়ে ফেলা সম্মান
কথা রটানোদের মুখ চিরতরে বন্ধ হোক-মুছে যাক যত ছিল বদনাম।


২৭-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026