অধিকার এতটা বিস্তৃত হলে ?
- তানজির উদ্দিন - বসন্তে বাবাই বাজে ভৈরবী

হারিয়ে যাওয়াটা যদি গভীর হতে থাকে
যদি রথিব দাদার উড়নচন্ডী ভাইপোটা গলদঘর্ম হয়
যদি উন্মেষ কালেই ঝরে যায় দু দন্ড বিশ্রামের কাল
তবে, তাড়িত উদয়কালেই শ্রাবন বড়ই ভালো ।
সাধের পুত্তলিকা পুড়ে প্রসারিত ধ্যুলোক ত্যাগি
বিরাজে অমরত্বের পথে, তবে -
এখানের প্রতিদিনকার এই দেখাশোনা
বলা কথা, অনর্গল গল্পের ফুলঝুরি ছিটিয়ে
জন্মান্তরের ধ্রুব অলৌকিক সারিন্দা হাতে
পথের মায়ায় - অল্পের বিবর্ণ জৌলুস ছেয়ে
কুবিরামপুরের বৃদ্ধার ভিটে মাটি অস্থাবর হলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026