মানুষ বড় একা
- শাওন সারথি - প্রথম কথা

এতো দিনে বুঝি বুঝিলাম,
মানুষ বড় অসহায়,
বড় একা!
যখন অস্তপাড়ের গান শুনি
সন্ধ্যা প্রদীপ হাতে ,
আনমনে দাড়ায়ে
এই মত্তের প্রাণ ভরি
শেষ যৌবন সভাতে।
তখনি বুঝি বুঝিলাম,
মানুষ বড় অসহায়
বড় একা!
রাত্রি নিঝুম হলে,
অন্ধকার নিঃশব্দ ক্ষণে,
জাগিয়া থাকি ক্লান্ত আনমনে
দিন শেষে একাকি বিহনে।
অসংখ্য তারার মাঝে যখন
একা একা চাঁদ
নীরবে আলো ঝরায়
করেনা তো কোন প্রতিবাদ!
তখনি বুঝি বুঝিলাম,
মানুষ বড় অসহায়,
বড় একা।
স্রোতহীন নদীর মত,
পত্রহীন বৃক্ষের মত,
ঝড়হীন সমুদ্রের মত,
নিঃসঙ্গতার মত,
নিজের দীর্ঘশ্বাসের মত,
আমার মত,
চন্দ্র সূর্যের মত,
মানুষ বড় অসহায়,
বড় একা!

...............শাওন সারথি২.৯৬৫'.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026