থমথমে আকাশ
- অরুণ কারফা

থমথমে আকাশ
শনশনে বাতাস
আর বার বার বৃষ্টি
মেঘে ঢাকা শশী
কুহেলিকা মসী
ঝাপসা করেছে দৃষ্টি।

নেই ধ্রুবতারা
তাই দিশাহারা
সিন্ধু হারিয়ে ঠিকানা
দুকুল ছাপিয়ে
প্লাবনে দাপিয়ে
খুঁজছে তার মোহানা।

এমন সময়ে
গুণ্ঠন সরিয়ে
ইন্দু দেখাতে নিশানা
উঁকি মেরে দে’খে
ভাসে বারি বুকে
তার হাসি মুখখানা।

ধ্বংসের মুলুকে
ভাবে পাছে লোকে
এ তার মুনশিয়ানা
তাড়াতাড়ি খুঁজে
জলদের পিছে
লুকায় মিছে সেয়ানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026