অবনী বাড়ি আছো
- শক্তি চট্টোপাধ্যায়---সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়)
০৬-০৬-২০২৩

অবনী বাড়ি আছো
অবনী বাড়ি আছো
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে–
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছ?’

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

অভিজিৎ
১৩-০২-২০২৪ ০৪:৫১ মিঃ

এই কবিতাটি "ধর্মে আছো জিরাফেও আছো" কাব্যগ্রন্থের অন্তর্গত

অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯-০৬-২০২৩ ০৯:১৬ মিঃ

অপূর্ব


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026