অক্ষরমালার কাছে
- পূর্ণেন্দু পত্রী---প্রিয় পাঠক-পাঠিকাগণ
০৫-০৬-২০২৩

অক্ষরমালার কাছে নতজানু হয়ে আছি আমি।

পুরনো এবং ছেঁড়াখোড়া শাড়ি-জামা-পাজামার বদলে
আমার স্ত্রী কিনে থাকেন ঝকঝকে বাসন।
মহৎ কিংবা রক্তিম আলোর ভাবনা
বেচতে আসে না কোনো ফেরিওয়ালা
সুতরাং নিজের হাতেই আমাকে খসাতে হয় নিজের ফাটল,
নিজের রক্তপাতের মাজাঘসায়
বাসী বাসনকে ঝকঝকে করতে হয় এটো-কাটা সরিয়ে।

এইভাবে
অক্ষরমালার কাছে নতজানু হয়ে আছি আমি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026