মেঘের নদী
- মহাদেব সাহা---বেঁচে আছি স্বপ্নমানুষ
০৬-০৬-২০২৩

আকাশে ওই
মেঘের ভরা নদী-
নীল সরোবর
বইছে নিরবধি;
আকাশে মেঘ
স্নিগ্ধ জলাশয়
আজ জীবনে
কেবল দুঃসময়;
আকাশে ওই
স্বর্ণচাঁপার বন,
দূর পাহাড়ে
মেঘের সিংহাসন;
নদীর তলায় চাঁদের বাড়িঘর
একলা কাঁদে
বিরহী অন্তর।
আকাশে ওই
পাখির ডাকঘর
ভালোবাসায়
জড়ায় পরস্পর;
জলের বুকে
চাঁদের ছায়া পড়ে
ডাক শুনি কার
বাহিরে অন্তরে;
আকাশে মেঘ
অথই জলাশয়
এবার গেলে
ফিরবো না নিশ্চয়!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026