দান
- মহাদেব সাহা---একা হয়ে যাও
০৩-০৬-২০২৩

আমি চাই একটি ছোটো নদী,
তুমি দাও অসীম সমুদ্দুর-
আমার চাওয়া শ্যামল মাটির ঘর,
তুমি দেখাও রাজার অন্তঃপুর।
আমি চাই একটুখানি ছায়া,
তুমি দাও স্নিগ্ধ নীলাকাশ-
আমার চাই একটু সবুজ জমি,
তুমি করো অনন্তে চাষবাস।
আমি চাই কোনো সজল মেঘ,
তুমি বলো অনন্ত অম্বর-
আমি চাই একটি স্নেহের হাত,
তুমি দেখাও বিশ্বচরাচর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026