বয়ঃসন্ধি
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---নীরক্ত করবী
০৬-০৬-২০২৩

কে কোন্‌ ভূমিকা নেব, কে কার বান্ধব হব, এইবারে সব
জানা যাবে বেতার-বার্তায়।
পুরনো বন্ধু ও পুঁথি, ইজের-কামিজ-ধুতি-প্যাণ্টের করুণ কলরব
শেষ হয়ে যায়
এখন মরিচা-পড়া সমস্ত পুরনো তালাচাবির গরব
মৎস্যের আহার হতে চায়।

এখন আমরা এক ভিন্ন লোকালয়ে
দাঁড়িয়ে রয়েছি।
এখন আমরা যেন আর-এক-সময়ে
দাঁড়িয়ে রয়েছি।
এখন আমরা যেন ভয়ে-ভয়ে
দাঁড়িয়ে রয়েছি।

আমাদের বন্ধুগুলি ক্রমে যেন আমাদের কনিষ্ঠ ভ্রাতার
বন্ধু হয়ে যায়।
ক্রমেই আঁটসাঁট হয় আমাদের পাতলুন-পাঞ্জাবি।
নামের অক্ষরগুলি মুছে দিয়ে আদি নির্মাতার
আমাদের পুঁথিপত্র ধীরে-ধীরে যেন সব তাৎপর্য হারায়।
এখন মরিচা-পড়া আমাদের তোরঙ্গের চাবি
শুয়ে আছে মৎস্যের পাড়ায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026