আজব খেলা
- সুকুমার রায়---সংকলিত (সুকুমার রায়)
০৬-০৬-২০২৩

সোনার মেঘে আল্‌তা ঢেলে সিঁদুর মেখে গায়

সকাল সাঝেঁ সূর্যি মামা নিত্যি আসে যায়।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে
আপন ছবি আপনি মুছে আকে নতুন করে।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে।
আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন।
ফরায় না কি সোনার খেলা ? রঙের নাহি পার?
কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার?
সেই খেলা, যে ধারার বুকে আলোর গানে গানে
উঠ্‌ছে জেগে – সেই কথা কি সূর্যি মামা জানে?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026