অস্তমিত কালের গৌরব
- মহাদেব সাহা---অন্তমিত কালের গৌরব
০৬-০৬-২০২৩

বিশ শতকের এই গোধূলিবেলায় হঠাৎ কেমন এলোমেলো ধূলিঝড়

কেমন উদ্ভট উল্টোপাল্টা হাওয়া,
যেন ঝরে যায় সব মানবিক মূল্যবোধ, ইতিহাসের
স্বর্ণাক্ষরে লেখা একেকটি পাতা।
এ কী দৈত্যপুরী থেকে যুদ্ধ জয় করে ফিরে-আসা
লালকমল ও নীলকমলের মুখ
অকষ্মাৎ ভীষণ পান্ডুর বর্ণ হয়ে ওঠে
হঠাৎ গোলাপচারাগুলো এ কী ঢলে পড়ে,
জুই আর চন্দ্রমল্লিকার বন
এ কেমন ছেয়ে যায় ফণিমনসার ঝাড়ে;
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে
হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে,
প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন
এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ;
আর তাতে ঢাকা পড়ে যায় মানুষের
 আশা ও স্বপ্নের মুখ, ধসে পড়ে
তার সব মহিমা ও কীর্তির মিনার।
বিশ শতকের এই গোধূলিবেলায় এ কেমন এলোমেলো ধূলিঝড়
এ কেমন সমস্ত আকাশ ছেয়ে কালো মেঘের আঁধার
কিছুই পড়ে না চোখে, কোনো আলো,
কোনে উজ্জ্বলতা-
মনে হয় বুখি এই গোধূলিতে অস্তমিত কালের গৌরব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026