বিলাপ
- পূর্ণেন্দু পত্রী---শব্দের বিছানা
০৬-০৬-২০২৩

হারানো অতীত হানা দেয় ফিরে ফিরে।
পরিমাপ করি আজ কী সর্বস্বান্ত।
নিশ্বাসে বায়ু, তবু নিঃশেষ আয়ু,
প্রাণের প্রবল কলকোলাহল শান্ত।
জাগ্রত আছে যে দুটি-একটি স্নায়ু।
তারাও বিলাপ বিলায় অশ্রুনীরে।
দেখি দিগন্তে মুছে গেছে দিকপ্রান্ত
আকাশ বইছে আঁধারকে নতশিরে।

দু’হাতে কালের মন্দিরা বাজে নিত্য।
বাসনা-বহুল জীবনেই শুধু বিঘ্ন।
চীৎকার করে সন্তোগাতুর চিত্ত
আত্মার কাছে আত্মকেন্দ্র ঘিরে।

প্রাণাম্বেষণে যারা বেশী উদ্বিগ্ন
তারা নির্জনে হেঁটে যায় মন্দিরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026