ভালোবাসার কবিতা লিখবো না
- আবুল হাসান---সংকলিত (আবুল হাসান)
০৫-০৬-২০২৩

‘তোমাকে ভালোবাসি তাই ভালোবাসার কবিতা লিখিনি।
আমার ভালোবাসা ছাড়া আর কোনো কবিতা সফল হয়নি,
আমার এক ফোঁটা হাহাকার থেকে এক লক্ষ কোটি
ভালোবাসার কবিতার জন্ম হয়েছে।

আমার একাকীত্বের এক শতাংশ হাতে নিয়ে
তুমি আমার ভালোবাসার মুকুট পরেছো মাথায়!
আমাকে শোষণের নামে তৈরি করেছো আত্মরক্ষার মৃন্ময়ী যৌবন।
বলো বলো হে ম্লান মেয়ে,এতো স্পর্ধা কেন তোমার?

ভালোবাসার ঔরসে আমার জন্ম! অহংকার আমার জননী!
তুমি আমার কাছে নতজানু হও,তুমি ছাড়া আমি
আর কোনো ভূগোল জানি না,
আর কোনো ইতিহাস কোথাও পড়িনি!

আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াও!
হে মেয়ে ম্লান মেয়ে তুমি তোমার হাহাকার নিয়ে দাঁড়াও!

আমার অপার করুণার মধ্যে তোমারও বিস্তৃতি!
তুমি কোন্ দুঃসাহসে তবে
আমার স্বীকৃতি চাও,হে ম্লান মেয়ে আমার স্বীকৃতি চাও কেন?
তোমার মূর্খতা ক্ষমার অযোগ্য অপরাধে,পৃথিবীটা পুড়ে যাবে
হেলেনের গ্রীস হবে পুনর্বার আমার কবিতা!
এই ভয়ে প্রতিশোধস্পৃহায়
আজো আমি ভালোবাসার কবিতা লিখিনি
কোনোদিন ভালোবাসার কবিতা লিখিনি।

হে মেয়ে হে ম্লান মেয়ে তোমাকে ভালোবাসি তাই
ভালোবাসার কবিতা আমি কোনোদিন কখনো লিখবো না!’

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 13টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
০৭-০৮-২০১৯ ১৩:৪৪ মিঃ

Wow...!!

Md Rasel Mia
০৬-০৩-২০১৯ ২৩:১০ মিঃ

সুন্দর হয়েছে, আপনাকে আমার কবিতা গুলো পড়ার নিমন্ত্রণ ✌✌

১৫-১২-২০১৮ ২১:২১ মিঃ

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভালোবাসার কবিতাভালোবাসার কবিতা] গুলো উপস্থাপন করার জন্য ।

ওমায়ের আহমেদ শাওন
২৩-০৫-২০১৭ ২১:১৬ মিঃ

সহজ ভাষার প্রয়োগে কেমন যেন এক নিবীড় ভালবাসার স্বাদ..............!!!

ওমায়ের আহমেদ শাওন
১৯-০২-২০১৭ ০৮:৫৩ মিঃ

তোমার জন্য ভালবাসার কবিতা লিখবো কি লিখবো না তাই ঠিক করতে পারিনি...

মুহা. মোতালেব হোসেন
১১-০৯-২০১৬ ১৭:৪৪ মিঃ

একদিন আমার লেখা কাব্যের বই তোমার হাতে থাকবে । তুমি খুব মনযোগ দিয়ে পড়বে । কারণ কবিতাগুলি তোমাকে নিয়েই লেখা ।

ফয়জুল মহী
০৩-০৭-২০১৬ ০১:০৪ মিঃ

আকর্ষণীয় কাব্য

শাহারিয়ার ইমন
২৩-০৪-২০১৬ ১৫:৪৩ মিঃ

nice poerm

নিলয় পারভেজ হৃদয়
২৩-০২-২০১৬ ১৫:৫২ মিঃ

দারুণ

আলী হাফিজ
২৩-০১-২০১৬ ০০:৩১ মিঃ

Osadharon

খালিদ নোমানী
২০-০১-২০১৬ ০৪:২৭ মিঃ

না লেখা ভাল

ফয়েজ উল্লাহ রবি
২৪-১১-২০১৫ ২২:৪৪ মিঃ

ভালবাসার শেষ কি আর হয়।

মোঃ আয়নাল হক
০২-০৫-২০১৫ ০৭:২১ মিঃ

তোমাকে ভালোবাসি বলে ভালোবাসার কবিতা লিখি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026