কবি-রাণী
- কাজী নজরুল ইসলাম---সংকলিত (কাজী নজরুল ইসলাম)
০৬-০৬-২০২৩

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। 
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।। 
আপন জেনে হাত বাড়ালো- 
আকাশ বাতাস প্রভাত-আলো, 
বিদায়-বেলার সন্ধ্যা-তারা 
পুবের অরুণ রবি,- 
তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি? 

আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, 
তুমিই আমার মাঝে আসি’ 
অসিতে মোর বাজাও বাঁশি, 
আমার পূজার যা আয়োজন 
তোমার প্রাণের হবি। 
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি।। 

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি। 
আমার এ রূপ-সে যে তোমার ভালোবাসার ছবি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

কবি এসপিএস শুভ
২৪-০২-২০২০ ১৭:৫৭ মিঃ

অসাধারণ সব লেখনী,মুগ্ধ হয় বারবার।

ওয়াসিমুল বারী অন্তর
২০-১১-২০১৯ ১৯:০২ মিঃ

প্রিয় কবির একটি প্রিয় কবিতা

শাওন আহমেদ
১৯-১২-২০১৬ ০৭:৫৪ মিঃ

হ্যা,আবশ্যই তাই,আমারও তাই।আমাকে পাঠকরা ভালোবাসে বলেই আমি কবি।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026