এ প্রেম নয়
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৬-০৬-২০২৩

সারাক্ষণ তোমাকে মনে পড়ে 
তোমাকে সারাক্ষণ মনে পড়ে 
মনে পড়ে সারাক্ষণ।  
তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে, তাই। 
কিন্তু এর নাম কি ভালোবাসা? 
নিতান্তই ভালোবাসা? যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে! 
ভালো তো আমি বাসিই কত কাউকে, এরকম তো মরে যাই মরে যাই লাগে না! 
এ নিশ্চয় ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু। 
তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে যেন 
হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি, শ্বাস নিচ্ছি। 
বলবে, আমি প্রেমে পড়েছি তোমার। 
কিন্তু প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি, 
কই কখনও তো মনে হয়নি কারও শুধু কথা শুনেই, হাসি শুনেই 
বাকি জীবন সুখে কাটিয়ে দেব, আর কিছুর দরকার নেই! 
এ নিশ্চয়ই প্রেম নয়, এ প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৫-১০-২০১৮ ১০:৫৪ মিঃ

Joss

মুহা. মোতালেব হোসেন
২২-০৯-২০১৬ ১৫:৪১ মিঃ

তোমার মনে প্রেম উথলে উঠে কি এখন ? এখনো কি তুমি প্রেমে পড় । ভালবাসো । আজ কাল তুমি কেমন থাকো । কেমনই বা আছো । বড্ড জানতে ইচ্ছে করে এসব?


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026