তোমায় আমার প্রভু করে রাখি
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৬-০৬-২০২৩

তোমায় আমার প্রভু করে রাখি
       আমার আমি সেইটুকু থাক্‌ বাকি।
              তোমায় আমি হেরি সকল দিশি,
              সকল দিয়ে তোমার মাঝে মিশি,
              তোমারে প্রেম জোগাই দিবানিশি,
                    ইচ্ছা আমার সেইটুকু থাক্‌ বাকি--
                      তোমায় আমার প্রভু করে রাখি।
 
       তোমায় আমি কোথাও নাহি ঢাকি
       কেবল আমার সেইটুকু থাক্‌ বাকি।
              তোমার লীলা হবে এ প্রাণ ভরে
              এ সংসারে রেখেছ তাই ধরে,
              রইব বাঁধা তোমার বাহুডোরে
                    বাঁধন আমার সেইটুকু থাক্‌ বাকি--
                      তোমায় আমার প্রভু করে রাখি।
 
 
১৫ শ্রাবণ, ১৩১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026